আগামীর দিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম
ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু
আগামীর দিন

ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু
যোগাযোগ করুন

ঢাকা-পাবনা রুটে নতুন চালু হতে যাওয়া দুটি আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’র টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আটটা থেকে অনলাইনে এসব টিকিট পাওয়া যাচ্ছে। প্রথম ধাপে যাত্রী সাধারণ ২০, ২১ এবং ২২ নভেম্বরের জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পাবনা থেকে ঢাকা পর্যন্ত সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ‘সহজ’-এর সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২০ টাকা যোগ হয়ে জনপ্রতি মোট টিকিটের দাম পড়বে ৪৪৫ টাকা। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রার ১০ দিন আগে থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটির উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। উদ্বোধনী যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে না; এগুলো পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। বিশেষ এই যাত্রায় ট্রেনটি শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ২০ নভেম্বর থেকে এসব ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হবে। ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশে ছেড়ে যাবে এবং পাবনা থেকে সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে যাত্রা করবে। নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে।

আরও পড়ুনহুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা
আগামীর দিনসংবাদ বা মতামত জানান