সুন্দরবনের প্রাকৃতিক মধুর বাজারে এক অস্বাভাবিক চিত্র দেখা যাচ্ছে। একদিকে বন থেকে মধু সংগ্রহের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে, অন্যদিকে অনলাইন ও খুচরা বাজারে খাঁটি সুন্দরবনের মধুর সরবরাহ যেন কোনোভাবেই কমছে না। বোতলের গায়ে সুন্দরবনের মধুর লেবেল লাগানো থাকলেও ভেতরে মিলছে চিনির সিরাপ, ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম ফ্লেভারের সংমিশ্রণ। এছাড়া বিদেশ থেকে আমদানি করা নিম্নমানের মধুও সুন্দরবনের মধু হিসেবে চালিয়ে দেওয়ার জোরালো অভিযোগ রয়েছে। ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন। বাজারে খাঁটি মধু নিশ্চিত করার দায়িত্ব যেসব সংস্থার, তারা নিয়মিত কতটি নমুনা পরীক্ষা করছে এবং অনলাইনে বিক্রি হওয়া মধুর মান যাচাইয়ের ব্যবস্থা কতটা কার্যকর, সেটিও খতিয়ে দেখা দরকার। সাধারণ ক্রেতাদের পক্ষে ঘরোয়া পদ্ধতিতে মধুর বিশুদ্ধতা নিশ্চিত করা সম্ভব নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উৎপাদন ও সংগ্রহের এই ঘাটতি বাজারে কতটা প্রভাব ফেলেছে, তা বুঝতে স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত, রপ্তানি ও খুচরা বিক্রির তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। সম্প্রতি কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ এবং ফেনীতে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরির অভিযোগ সামনে আসার পর বাজার তদারকির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বন বিভাগের তথ্যমতে, ২০২১ সালে সুন্দরবন থেকে মধু সংগ্রহের পরিমাণ ছিল ১০৪ দশমিক ৪ টন, যা ২০২৬ সালে কমে ৪২ দশমিক ১ টনে নেমে এসেছে। বর্তমান মৌসুমেও সংগ্রহ গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি বছর সুন্দরবন থেকে ১ হাজার ৭৩৮ কুইন্টাল মধু সংগ্রহ করা হয়েছে, অথচ গত বছর এই পরিমাণ ছিল ২ হাজার ৭৬ কুইন্টাল। একই সাথে মৌমাছির মোম সংগৃহীত হয়েছে ৫২১ কুইন্টাল। একদিকে যখন সংগ্রহের এই নিম্নমুখী প্রবণতা স্পষ্ট, তখন বাজারে সুন্দরবনের মধুর নামে ব্যাপক বিক্রির হিড়িক পণ্যটির প্রকৃত উৎস নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে প্রকৃত মধু সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থাৎ সংগ্রহ কমেছে ৩৩৮ কুইন্টাল বা প্রায় ১৬ শতাংশ।
প্রতারণার শিকার ভুক্তভোগী আফিয়া আঞ্জুমান জানান, খাঁটি সুন্দরবনের মধু ভেবে ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছিলেন তিনি।
কিন্তু বাসায় আনার পর দেখা যায় মধু জমে যাচ্ছে এবং মুখে দিলে চিনির দানার মতো অনুভূতি হচ্ছে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না
শুধু আর্থিক ক্ষতিই নয়, ভেজাল মধু খাওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও প্রবল। পুষ্টিবিদ ফারজানা কান্তা জানান, চিনি মিশিয়ে তৈরি এ ধরনের ভেজাল মধু রক্তে শর্করার মাত্রা ও ওজন বৃদ্ধিসহ দাঁতের ক্ষয় এবং নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে। এ ছাড়া অননুমোদিত রঙ বা রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকির ধরন আরও ভয়াবহ হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। এতে ওজন বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া অভয়ারণ্যের সীমানা বৃদ্ধি এবং মধু আহরণের সময়সীমা তিন মাস থেকে কমিয়ে দুই মাস করায় মৌয়ালদের সংগ্রহের সুযোগ সীমিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এর পরিচিতি ও চাহিদা বহুগুণ বেড়েছে। কিন্তু এই পরিচিতিই অসাধু ব্যবসায়ীদের জন্য ব্যবসার কৌশল হয়ে দাঁড়িয়েছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জিআই স্বীকৃতির সুযোগ নিয়ে একশ্রেণির ব্যবসায়ী ভেজাল মধু বাজারজাত করছেন। তিনি দাবি করেন, শুধু কারখানায় অভিযান চালিয়ে এ ধরনের অসাধু বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়। উৎপাদন পর্যায় থেকে শুরু করে বিপণন ও অনলাইন বিক্রির প্রতিটি ধাপে কঠোর নজরদারি এবং নিয়মিত ল্যাব টেস্ট প্রয়োজন। আর উৎপাদনের সঙ্গে বাজারজাত পণ্যের কোনো সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করছে কোন সংস্থা। এসব ঘটনায় অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয়েছে।
মধু সংগ্রহ কমে যাওয়ার পেছনে নিরাপত্তা ও পরিবেশগত কারণগুলোও সামনে এসেছে। মৌয়ালরা বনদস্যু, চাঁদাবাজি ও অপহরণের আতঙ্কে বন থেকে দূরে থাকছেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততা বৃদ্ধি এবং ফুল ফোটার ধরনে পরিবর্তন আসায় পর্যাপ্ত মধু উৎপাদন ব্যাহত হচ্ছে। মৌয়াল মো. আমিনুল ইসলাম জানান, নানা প্রতিকূলতার কারণে তাদের সংগ্রহ কমলেও বাজারে মধুর সরবরাহ অস্বাভাবিকভাবে বেশি দেখা যাচ্ছে, যা স্পষ্টতই অসাধু বাণিজ্যের ইঙ্গিত দেয়। বনদস্যুদের ভয়, চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণের আশঙ্কায় অনেক মৌয়াল বনে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে।
ভেজাল প্রতিরোধের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম জানান, অধিদপ্তরে জনবল সংকট থাকলেও তারা প্রতিদিন বাজার তদারকি করছেন। সে অনুযায়ী অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন।
ভেজাল খাদ্য নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নজরদারি চলছে।
সীমান্তের ওপার থেকে উসকানির যোগসূত্র নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একজন সহকারী পরিচালক জানান, বিএসটিআই মানহীন পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
যদি কোনো মধুর পণ্যে মানচিহ্ন না পাওয়া যায় বা ভেজাল প্রমাণিত হয়, তবে সেসব পণ্য জব্দ করে ধ্বংস করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে সংশ্লিষ্টদের মতে, স্থায়ী সমাধানে উৎস থেকে সরবরাহকারী পর্যন্ত একটি সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য।

