আগামীর দিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম
সুন্দরবনের মধুর নামে বাজারে নকলের ছড়াছড়ি: ক্রেতারা নিদারুণ প্রতারণার শিকার
আগামীর দিন

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি
যোগাযোগ করুন

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের টিআর শাখার এএসপি মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরের মনিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ সদর দপ্তরের এএসপি রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। এছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) এএসপি মো. আলী আর্শাদের পূর্বের বদলির আদেশ বাতিল করে তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

একই আদেশে হাইওয়ে পুলিশের এএসপি মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পিটিসিতে, হাইওয়ে পুলিশের এএসপি মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএন-এ এবং রাজশাহী চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে আরএমপি-তে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হলে ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনসুন্দরবনের মধুর নামে বাজারে নকলের ছড়াছড়ি: ক্রেতারা নিদারুণ প্রতারণার শিকার
আগামীর দিনসংবাদ বা মতামত জানান