আগামীর দিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম
ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু
আগামীর দিন

নাহিদ: নগর পুড়িলে দেবালায় এড়ায় না

নাহিদ: নগর পুড়িলে দেবালায় এড়ায় না
যোগাযোগ করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব এবং এর সঙ্গে যুক্ত অংশীজনদের সুপরিকল্পিতভাবে টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শঙ্কা প্রকাশ করেন যে, আজকের আক্রান্ত ব্যক্তি বা গোষ্ঠী কেবল শুরু; পর্যায়ক্রমে দেশের সবাইকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ কেবল এদেশীয় শক্তি নয়, বরং দিল্লির প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয়ে তারা জুলাইবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশের অভ্যন্তরে নাশকতা ঘটিয়ে তারা সীমান্ত অতিক্রম করে ওপারে আশ্রয় নিচ্ছে বলেও তিনি দাবি করেন।

বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের ওপর আস্থার অভাব প্রকাশ করে তিনি আরও লেখেন, সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা তিনি আর করছেন না। তাই বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলায় জনগণকে নিজ নিজ পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। তবে নাহিদ ইসলাম দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক উপায়েই এই শক্তির মোকাবিলা করা হবে।

আরও পড়ুন৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম আরও পড়ুনফেসবুক পোস্ট নিয়ে বাকলিয়ায় শ্রমিক লীগ কর্মীকে নিরাপত্তা ঘটনায়
আগামীর দিনসংবাদ বা মতামত জানান