নিজস্ব প্রতিবেদক: চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুরের উজান চন্নপাড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় জানায়, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে দুই হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করেন।
গাউকে নতুন নেতৃত্ব, বদলের অপেক্ষায় গাজীপুর সিটি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলার উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

