শিরোনামঃ
logo
শিরোনামঃ
ads

কবিতা : বিনয়

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রকাশকাল: ৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পি.এম
কবিতা  : বিনয়

বিনয়

লায়ন মোঃ গনি মিয়া বাবুল 

অহংকার নয় চাই বিনয়,

আচরণে হয় মানুষের পরিচয়।

মিষ্টি কথায় জয় হয় মন,

ভালোবাসায় গড়ে আপনজন।


অর্থ-সম্পদ নয় বড় পরিচয়,

সততায় মানুষের মর্যাদা হয়।

উঁচু পদে নয় বড় হওয়া,

বিনয় দিয়ে হৃদয় পাওয়া।


অহংকারে মানুষ হারায় মান,

বিনয় বাড়ায় সম্পদ আর সম্মান।

অন্যের দুঃখে বাড়াও  দুই হাত,

মানবতার আলো ছড়াও দিন-রাত।


ক্ষমা আর দয়ায় জীবন গড়ো,

হিংসা-বিদ্বেষ মন থেকে ছাড়ো।

বিনয় জীবনের বড় সঞ্চয়,

ভালো আচরণেই মানুষের জয়।


লেখক পরিচিতি: 

লায়ন মোঃ গনি মিয়া বাবুল 

( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক) 

প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি 

যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ