শিরোনামঃ
logo
শিরোনামঃ
ads

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু

অনলাইন ডেস্ক:

প্রকাশকাল: ৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পি.এম
এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। এসব পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর নেওয়া হবে। আগামী ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত দুই দশকের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার। ২০২৫ সালে এই পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।


গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ