শিরোনামঃ
logo
শিরোনামঃ
ads

শিবপুরে তৃণমূল থেকে ফুটবল প্রতিভা খোঁজার অভিযান

আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি

প্রকাশকাল: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এ.এম
শিবপুরে তৃণমূল থেকে ফুটবল প্রতিভা খোঁজার অভিযান

নরসিংদীর শিবপুরে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ফুটবল প্রতিভা চিহ্নিত ও বিকাশের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফুটবল খেলা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে আয়োজিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। এছাড়াও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ