তরুণ মডেল ও অভিনেতা মাহাদি হাসান ধীরে ধীরে বাংলাদেশের ফ্যাশন, বিজ্ঞাপন ও মিডিয়া অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে চলেছেন। বিভিন্ন ফ্যাশন ফটোশুট, টেলিভিশন বিজ্ঞাপন (TVC), অনলাইন ভিডিও কমার্শিয়াল (OVC) এবং ফ্যাশন মডেলিং প্রজেক্টে কাজের মাধ্যমে তিনি নিজেকে একজন সম্ভাবনাময় শিল্পী হিসেবে গড়ে তুলছেন।
সম্প্রতি দেশের অন্যতম ট্যালেন্ট হান্ট Face of Tomorrow-এ অংশ নিয়ে তিনি Top 24-এ জায়গা করে নেন, যা তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যতের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগ করেছে। মাহাদি হাসান জানান, অভিনয়, বিজ্ঞাপন ও মডেলিং শুধু তার পেশা নয়, বরং তার দীর্ঘদিনের স্বপ্ন। প্রতিটি কাজের মাধ্যমে তিনি নতুন কিছু শেখার, নিজের দক্ষতা আরও সমৃদ্ধ করার এবং একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন।
সম্প্রতি তার একাধিক ফ্যাশন ফটোশুট ও বিজ্ঞাপনচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত বিজ্ঞাপনচিত্র ও ফ্যাশন মডেলিংয়ে কাজ করছেন। পাশাপাশি ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের সুযোগ পেলে ভবিষ্যতে ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান।ভবিষ্যতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন মাহাদি হাসান।
তিনি বলেন, “ভালো কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। আমি সবসময় এমন কাজ করতে চাই, যেটা মানুষ মনে রাখবে এবং একজন শিল্পী হিসেবে আমাকে আরও সমৃদ্ধ করবে।” বর্তমানে তিনি অভিনয়, বিজ্ঞাপন ও মডেলিংয়ের পাশাপাশি নিজেকে আরও দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং নতুন নতুন সৃজনশীল কাজের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।

